রামগতিতে অবৈধভাবে মজুত ৩০ টন ইউরিয়া সার জব্দ, আটক ১

১৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৪ PM
লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত রাখা ৩০ টন ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন।

লক্ষ্মীপুরে অবৈধভাবে মজুত রাখা ৩০ টন ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। © টিডিসি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে মজুত রাখা ৩০ টন (৬০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করেছে প্রশাসন। এ সময় স্থানীয় ব্যবসায়ী মুরাদের ছেলেকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেনের নির্দেশে উপজেলা কৃষি বিভাগের নেতৃত্বে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বয়ারচরের তেগাছিয়া বাজার সংলগ্ন রামগতি-হাতিয়া সীমান্ত এলাকায় মুরাদের দোকান ও বাড়ি থেকে তিনটি ট্রাকভর্তি সার উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মুরাদকে পাওয়া যায়নি। পরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের নির্দেশে জব্দকৃত সার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রাখা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আফসার সায়মা, রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান, সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনুর রশিদ, হাতিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাসেত সবুজসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

রামগতি উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রথমে কৃষি উপসহকারীকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে প্রশাসনের সহায়তায় ট্রাকসহ সারগুলো জব্দ করা হয়। আটক মুরাদের ছেলে বৈধ নিলামের কাগজপত্র দেখানোর চেষ্টা করলেও তা জাল প্রমাণিত হয়েছে। ধারণা করা হচ্ছে— এসব সার সীমান্তবর্তী এলাকা হয়ে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল।

এ বিষয়ে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জানান, নোয়াখালীর জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে জব্দকৃত সার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081