ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন 

১৯ মার্চ ২০২৬, ০৩:৩১ PM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। ক্যাম্পাসে অবস্থান করা সকল শিক্ষার্থীর জন্য এ আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নওশের ওয়ান। 

বর্তমানে হাবিপ্রবিতে নেপাল, ভুটান, নাইজেরিয়া, সোমালিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় শতাধিক বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের অনেকেই ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের মধ্যেও অনেকেই বিভিন্ন কারণে আবাসিক হলেই ঈদ উদযাপন করবেন। শিক্ষার্থীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ আয়োজন করা হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। 

তিনি বলেন, ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ আয়োজন করা হবে। বিভিন্ন আবাসিক হলে কতজন করে শিক্ষার্থী অবস্থান করবে আমরা সেই তথ্য সংগ্রহ করছি। এর ভিত্তিতেই তাদের জন্য আয়োজন করা হবে। 

এর পাশাপাশি বহিরাগত কেউ যেন এ আয়োজনে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন তিনি।

‘কাকা, এখানে একটা বাচ্চা পড়ে আছে’— গহীন বাঁশঝাড়ে যেভাবে পাও…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়া-জাপানসহ চার দেশে বাকৃবির ৩৫ শিক্ষার্থীর ইন্টার্নশ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা বিসিবির
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
 নতুন পে-স্কেল অনুযায়ী কবে থেকে বর্ধিত বেতন পাবেন সরকারি চা…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষা প্রস্তুতির দুশ্চিন্তায় কলেজছাত্রীর আত্মহত্যা, চিরকু…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬