নৌবাহিনীর অভিযানে শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেট জব্দ, আটক ৩

১০ আগস্ট ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০২:২৭ PM
অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী

অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী © টিডিসি

ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া ৭ লাখ ৩১ হাজার টাকা মূল্যের অবৈধ সিগারেট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৯ আগস্ট) ভোলা সদর উপজেলার পৌরসভার সার্কুলার রোড এলাকায় এবং বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে এ অবৈধ সিগারেট জব্দ করা হয়। এ সময়  ৩ জনকে আটক করা হয়। 

নৌবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে মহাজনপট্টি, সার্কুলার রোড এবং বোরহানউদ্দিন বাজার সংলগ্ন এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় নকল ব্যান্ডরোল লাগানো ব্ল্যাক কিং, ওসাকা, টি-২০ ও ৫০/৫০ ব্র্যান্ডের মোট প্রায় এক লাখ ৬৪ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৭ লাখ ৩১ হাজার টাকা।

বোরহানউদ্দিনে জব্দ সিগারেট ও আটক তিনজনকে থানায় সোপর্দ করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অবৈধ পণ্যের বিরুদ্ধে এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান চলমান থাকবে।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬