নকল সিগারেট কারখানার সন্ধান, আটক ৪

২১ জুলাই ২০২৫, ০৭:৩২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:২৯ PM
আটক ৪

আটক ৪ © টিডিসি ফটো

কুড়িগ্রামের উলিপুরে একটি নকল সিগারেট উৎপাদনকারী কারখানার সন্ধান পাওয়া গে‌ছে। সোমবার (২১ জুলাই) বি‌কে‌লে উপ‌জেলার গুনাইগাছ ইউনিয়‌নে পূর্ব কালুডাঙ্গা গ্রা‌মের জ‌নৈক আব্দুল ম‌জি‌দের বা‌ড়ি‌তে এ কারখানার সন্ধান পায় স্থানীয়রা। প‌রে খবর পে‌য়ে পু‌লিশ চারজন‌কে আটক ক‌রে। ঘটনা‌টি জানাজা‌নি হ‌লে এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হয়।

জানা গে‌ছে, ওই গ্রা‌মের ম‌জিদ মিয়ার বা‌ড়ি‌তে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এই অবৈধ কারখানায় তৈরি হচ্ছিল জনপ্রিয় ব্র্যান্ডের নকল ‘স্টার’ সিগারেট। সেগু‌লো উলিপুরসহ আশপা‌শের ক‌য়েক‌টি এলাকায় বাজারজাত করা হয়।

প‌রে খবর পে‌য়ে পু‌লিশ সিগা‌রেট তৈ‌রিকারক চারজনকে আটক ক‌রে। এ সময় বিপুল প‌রিমাণ সিগা‌রে‌টের মোড়ক, ব্যবহৃত কাগজ, স্টিকারসহ সিগা‌রেট তৈ‌রির বিভিন্ন দ্রব্যাদি জব্দ করা হয়।

আটককৃতরা হ‌লেন, আবুল খা‌য়ের (৩৫), হারুন মিয়া (২৯), শামসুল হক (৪৫), ন‌জিয়ার রহমান (৬০)। তা‌দের সবার বা‌ড়ি নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠান পাড়া গ্রা‌মে।

ক‌য়েক স্থানীয় বা‌সিন্দা জানান, এই বা‌ড়ি‌তে তেমন কেউ থা‌কে না। সারাক্ষণ বা‌ড়ির গেট বন্ধ থা‌কে। ত‌বে বেশ কিছুদিন ধরে বা‌ড়িতে দুএকজন ব‌হিরাগত লোক যাতায়াত কর‌তো। বিষয়‌টি সন্দেহ হ‌য়।

উলিপুর থানা পুলিশের প‌রিদর্শক (তদন্ত) নাজমুস সা‌কিব স‌জিব ঘটনার সত্যতা নিশ্চিত ক‌রে ব‌লেন, মালামালসহ চারজনকে আটক ক‌রে থানায় নি‌য়ে আসা হ‌য়ে‌ছে। তদন্ত ক‌রে এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081