ব্রাহ্মণবাড়িয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ, আটক ৪

২০ আগস্ট ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৩ AM
জব্দ করা ভারতীয় কাপড় ও একটি প্রাইভেটকার

জব্দ করা ভারতীয় কাপড় ও একটি প্রাইভেটকার © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় ও একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে আশুগঞ্জ থানার গোলচত্বরে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ভোলার চরফ্যাশনের মিজানুর রহমান (৩৭), একই জেলার ধুনার হাটের সুজন মিয়া (২৮), গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ইস্কান্দার (৩৭) ও মাদারীপুরের কালকিনির লাবনী আক্তার (৩৫)।

অভিযান শেষে আশুগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর ইমতিয়াজ মাহমুদ খান জানান, ফেরার পথে একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু চালক উল্টো পথে পালানোর চেষ্টা করলে গাড়িটি আটক করা হয়। পরবর্তী সময়ে তল্লাশি চালিয়ে ৬৭৭টি ভারতীয় কাপড় জব্দ করা হয়। এ সময় প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের আশুগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬