ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালানি বিভাগের অভিযানে ৬০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

৩০ জুলাই ২০২৫, ০৭:৪০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে

গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৬০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)। বুধবার (৩০ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাদুঘর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মোহাম্মদ শাহআলম।

তিনি জানান, ভাদুঘরের বেশ কিছু বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহার করা হচ্ছিল। সংযোগ বিচ্ছিন্ন ছাড়াও বকেয়া বিল আদায়ে টিম ধারাবাহিকভাবে কাজ করছে। অবৈধ গ্যাস সংযোগ বন্ধে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় এলাকাবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টি এবং গ্যাসের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে চলছে শাটডাউন কর্মসূচি, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬