ব্রাহ্মণবাড়িয়ায় জেলা কারাগারে আটক হাজতির মৃত্যু

১৫ আগস্ট ২০২৫, ১১:০০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:৫৭ PM
নিহত সামির খান

নিহত সামির খান © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ডাকাতি ও হত্যা মামলার আসামি সামির খান (২৫) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সামির খান আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউনিয়নের দগরিসার গ্রামের আলম খানের ছেলে।

কারা সূত্র জানায়, ডাকাতি ও হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে গত ১৯ জুন পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গত বৃহস্পতিবার বিকেলে হঠাৎ প্রচণ্ড জ্বর ও রক্তচাপ কমে গেলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেলার কামরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬