সড়ক দুর্ঘটনায় মা ও নবজাতক শিশু নিহত

১৫ আগস্ট ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:০৭ AM
দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা © ফাইল ফটো

দিনাজপুরের গোবিন্দগঞ্জ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক মা ও তার তিন মাসের নবজাতক শিশু। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে বিরামপুর সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ও নবজাতক হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রাম থেকে নিজ বাড়ি বিরামপুর উপজেলার ধানঘরা গ্রামে ফিরছিলেন। পথে মোটরসাইকেলের পেছনে বসা স্ত্রী হঠাৎ ভারসাম্য হারিয়ে শিশুসহ রাস্তায় পড়ে যান। মুহূর্তের মধ্যে পেছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি এত দ্রুত ঘটে যে কাউকে কিছু করার সুযোগই মেলেনি। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সড়কের পাশে সরিয়ে রাখে এবং যান চলাচল স্বাভাবিক করে। 

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, এ ঘটনায় অজ্ঞাত ট্রাক ও চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950