ছাত্রীদের উত্ত্যক্ত করায় টিকটকার মাইন উদ্দিনের ৬ মাসের কারাদণ্ড

১৫ জুলাই ২০২৫, ০৮:৩৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০২:৫২ PM
মাইন উদ্দিন

মাইন উদ্দিন © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় মাইন উদ্দিন (২৮) নামে এক টিকটকারকে হাতেনাতে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে কসবা থানা পুলিশ। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

ইউএনও ছামিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাইন উদ্দিন ওই বিদ্যালয়ের সামনে গিয়ে ছাত্রীদের নিয়ে আপত্তিকর টিকটক ভিডিও তৈরি করছিলেন এবং উত্ত্যক্ত করছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিল।

মঙ্গলবার ফের একই স্থানে ছাত্রীদের উত্ত্যক্ত করতে গেলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়।

ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬