ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

১১ মে ২০২৫, ০৮:০৪ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৪৫ PM
ব্রাহ্মণবাড়িয়া থানা

ব্রাহ্মণবাড়িয়া থানা © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সাকিবুল ইসলাম জয় (২৬) নামের এক যুবকের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১১ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে পুনিয়াউট আনসার ও ভিডিপি অফিস এলাকায় ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয় জেলা শহরের দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার এলাকার মামুন মিয়ার ছেলে। পুলিশের দাবি, তিনি এলাকার চিহ্নিত ছিনতাইকারী।

খবরটি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পাই পুনিয়াউট ঝোপের মধ্যে একটি মরদেহ পড়ে রয়েছে। এ খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এবং একটি চোখ উপড়ে ফেলা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। নিহত জয় এলাকার চিহ্নিত ছিনতাইকারী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ৫টি মামলা চলমান। তবে কী কারণে এ হত্যাকাণ্ড, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে সাজিদ হত্যাকাণ্ড: উপেক্ষিত গভীর রাতে সন্দেহভাজন ব্যক্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গোপনীয়তা আইন লঙ্ঘন, গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণে…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ওপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সাইবার অপরাধের মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড
  • ২২ সেপ্টেম্বর ২০২৬