কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দুই মণ গাঁজা জব্দ

১২ আগস্ট ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
বিজিবির জব্দ করা গাঁজা

বিজিবির জব্দ করা গাঁজা © স

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে দুই মণ দুই কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর ব্যাপারীটারী সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

জানা গেছে,  লালমনিরহাট ১৫ বিজিবি  ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সীমান্ত এলাকায় অভিযান চালান। এ সময় একদল চোরাকারবারি ভারত থেকে গাঁজার পোটলা নিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাঁজার পোটলাগুলো ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৮২ কেজি গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে যান বিজিবির সদস্যরা।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ করা গাঁজার বাজারমূল্য প্রায় ২ লাখ ৮৭ হাজার টাকা। এ ঘটনায় সীমান্তে মাদক সংশ্লিষ্ট চোরাকারবারিদের তথ্য সংগ্রহপূর্বক মামলার প্রস্তুতি চলছে।

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনি…
  • ১২ অক্টোবর ২০২৬
জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬