বেনাপোলে বিজিবির অভিযানে মাদক-চোরাই পণ্য জব্দ

২৫ জুলাই ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
জব্দ করা মালামাল

জব্দ করা মালামাল © সংগৃহীত

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট, বিদেশি মদ, ভারতীয় গাঁজা ও ফেনসিডিলসহ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।

শুক্রবার (২৫ জুলাই) দিনভর মাসিলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে ‘সুপার ভিডালিস্তা’ নামের বিপুলসংখ্যক যৌন উত্তেজক ট্যাবলেট, ভারতীয় ফেনসিডিল, বিদেশি মদ, গাঁজা, ভারতীয় শাড়ি ও কসমেটিক সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে। 
 
তিনি আরও জানান, জব্দ করা মালামাল প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রাথমিক ও মাধ্যমিকে শিক্ষক পদে বড় নিয়োগের প্রস্তুতি
  • ১৩ নভেম্বর ২০২৬
বিড়াল কেন মিউ শব্দ করে ডাকে, কারণ জানালেন গবেষকরা
  • ১৩ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি আবেদনে লাগবে যে যোগ্যতা, নম্বর বণ্টনের বিস্তারিত…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘লাগামটা ছিঁড়তে দিয়েন না’
  • ১৩ নভেম্বর ২০২৬
বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি ইরানের
  • ১৩ নভেম্বর ২০২৬
এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950