বেনাপোলে মাদকসহ ১৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

৩০ মে ২০২৫, ১২:১০ AM , আপডেট: ৩০ মে ২০২৫, ০১:১৫ PM
আটককৃদ মাদক দ্রব্য

আটককৃদ মাদক দ্রব্য © সংগৃহীত

সীমান্ত নিরাপত্তা জোরদার করতে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় অভিযানে ৪৯ বিজিবি’র সদস্যরা প্রায় ১৩ লাখ ৪৯ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) দিনভর এ অভিযান পরিচালিত হয়। 

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—বিদেশি মদ, ভারতীয় ফেন্সিডিল, গাঁজা, শাড়ি, কম্বল, থ্রি-পিস, কসমেটিকস ও বিভিন্ন ধরনের ওষুধ। এসব পণ্য চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চলছিল বলে নিশ্চিত করেছে বিজিবি।

অভিযানগুলো পরিচালিত হয় ৪৯ বিজিবি’র আওতাধীন আন্দুলিয়া, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকাজুড়ে। প্রতিটি অভিযানে নেতৃত্ব দেন সংশ্লিষ্ট টহল দলের কমান্ডাররা। অভিযানে বিজিবি’র পূর্ব পরিকল্পিত গোয়েন্দা তথ্য ও মাঠ পর্যায়ের তৎপরতা মুখ্য ভূমিকা পালন করে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় দায়িত্ব পালন করে যাচ্ছে। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে পূর্ব পরিকল্পনার ভিত্তিতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আমাদের লক্ষ্য—সীমান্তকে নিরাপদ রাখা এবং চোরাচালানমুক্ত বাংলাদেশ গড়া।’

বিজিবি সূত্রে আরও জানা গেছে, জব্দকৃত মাদক ও চোরাচালান পণ্যসমূহ যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কাস্টমস ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চাকসু ও সিনেট নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি চবি ছাত্রশি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১২
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
তানজিন তিশার শাড়িকাণ্ডে নতুন মোড়, নারাজি আবেদন করলেন বাদী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাদা দলের কমিটি ঘোষণার পরদিনই কমিটির ৮ শিক্ষক পেলেন গুরুত্ব…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের খসড়া প্রেসে
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসু জিএস হয়ে ক্যাম্পাসে রাশেদ খাঁন, পরামর্শ দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬