মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রকাশ করল এমসিকিউ পরীক্ষার তারিখ

১৫ মে ২০২৫, ০৮:১৫ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৮:৩২ AM
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২৩ মে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন পদের এমসিকিউ পরীক্ষা আগামী ২৩ মে © সংগৃহীত

এমসিকিউ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিনটি পদে (হিসাবরক্ষক, কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক) কর্মচারী নিয়োগের জন্য নৈর্ব্যত্তিক (এমসিকিউ) পরীক্ষা আগামী ২৩ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

রাজধানীর ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান/কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাকেন্দ্রের তালিকা দেখতে পারবেন এখানে ক্লিক করে।

পরীক্ষার প্রবেশপত্র প্রিন্ট (রঙিন) করার জন্য প্রার্থীর মোবাইলে এসএমএস পাঠানো হয়েছে। এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের সময়ে ও উত্তীর্ণ হলে লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্রটি অবশ্যই প্রদর্শন করতে হবে।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মে সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত সরকারি বাংলা কলেজ, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

গবেষণা ও উদ্ভাবনে উৎকর্ষ অর্জনের মাধ্যমে গ্লোবাল ইউনিভার্সি…
  • ১২ নভেম্বর ২০২৬
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950