পিকআপে মিলল দুই মণ ৭ কেজি গাঁজা, কারবারি আটক

০৩ জুলাই ২০২৫, ০৪:৩৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM
গাঁজাসহ আশরাফুল নামে এক মাদক কারবারি আটক

গাঁজাসহ আশরাফুল নামে এক মাদক কারবারি আটক © টিডিসি সম্পাদিত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে দুই মণ ৭ কেজি গাঁজাসহ আশরাফুল (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

জানা গেছে, আশরাফুল জেলার কসবা উপজেলার শাহপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে যুক্ত বলে জানিয়েছে পুলিশ।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের টোলপ্লাজা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ৮৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬