ছাত্রাবাসে গাঁজা, তা’মীরুল মিল্লাত মাদ্রাসার তিন শিক্ষার্থী বহিষ্কার

২২ মে ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ০২ জুন ২০২৫, ১২:৫২ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা © ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। মাদক সংক্রান্ত গুরুতর অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ মে) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা ড. হিফজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ঘটনার সূত্রপাত গত ৯ মে রাতে। তা’মীরুল মিল্লাত টঙ্গীর আবাসিক এলাকা 'বালাদিল আমিন' এর ছাত্র প্রতিনিধিরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদ্রাসার শিক্ষক মুস্তাফিজুর রহমান কর্তৃক পরিচালিত আল ফালাহ ছাত্রাবাসের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আর রাফি ইসলামের কাছে মাদকদ্রব্য গাঁজা রয়েছে। রাত আনুমানিক ১২টার দিকে তার টেবিল বক্সে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাফি স্বীকার করে, গাঁজাটি সে কিনেছে একই মাদ্রাসার দাখিল দশম শ্রেণির শিক্ষার্থী আবু বকর সিদ্দিকের কাছ থেকে। ঘটনার সময় আবু বকরের সঙ্গে উপস্থিত ছিল আরেক শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম ফাহিম।

ঘটনার পরপরই ছাত্র প্রতিনিধিরা বিষয়টি মাদ্রাসা প্রশাসনকে জানায়। প্রশাসনের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা পায় এবং তিন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন, আবু বকর সিদ্দিক (দাখিল ১০ম শ্রেণি, সাধারণ ক শাখা), মুজাহিদুল ইসলাম ফাহিম (দাখিল ১০ম শ্রেণি, সাধারণ খ শাখা) এবং মোহাম্মদ আর রাফি ইসলাম (অষ্টম শ্রেণি)।

মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আচরণগত মান বজায় রাখা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানের সুনাম ও পরিবেশ রক্ষায় আমরা কোনো ধরনের শিথিলতা দেখাই না। এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতেও হবে।

এদিকে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে, হোস্টেল পরিচালক মাওলানা মুস্তাফিজুর রহমান দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। আমার অজান্তে এমন অপরাধ সংগঠিত হয়েছে। আমি আর এই হোস্টেলের দায়িত্বে থাকতে চাই না। দুই মাসের মধ্যে 'আল ফালাহ' হোস্টেল বন্ধ করে দেওয়া হবে।

বিসিএসে সুপারিশপ্রাপ্ত তানভীরের আর যোগ দেওয়া হলো না, রেললাই…
  • ১৯ আগস্ট ২০২৬
জন্মদিনের দাওয়াত দিয়ে যুবককে মারধর, ১০ লাখ টাকা দাবি, ইউনিয়…
  • ১৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬