টেকনাফে ১০ কেজি গাঁজা জব্দ

২৩ জুন ২০২৫, ০৮:৩৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৮:৫৭ PM
উদ্ধারকৃত গাঁজা

উদ্ধারকৃত গাঁজা © টিডিসি সম্পাদিত

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। আজ সোমবার (২৩ জুন) টেকনাফের শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব গাঁজা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। 

তিনি আরো জানান, কোস্টগার্ড অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬