আগারগাঁওয়ে কোস্ট গার্ডের তারুণ্যের উৎসব

২৭ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ PM
তারুণ্যের উৎসব

তারুণ্যের উৎসব © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে বিভিন্ন দুর্যোগকালীন উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ঢাকা জোন কর্তৃক ঢাকার শেরে বাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় দারুল ইহদা মডেল মাদ্রাসায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক প্রাথমিক চিকিৎসা বিষয়ক আলোচনা সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। সভায় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

লিটনের সেঞ্চুরির দিনে আফগানিস্তানের সামনে রানের পাহাড়
  • ১২ অক্টোবর ২০২৬
মিষ্টির শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য
  • ১২ অক্টোবর ২০২৬
ককরোচ চোরাবালিতে আটকে গেছেন মোদি, ভারতের গণতন্ত্র কোনপথে?
  • ১২ অক্টোবর ২০২৬
চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬