কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে ১১ জেলে আটক

১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৩ PM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:৪৪ PM
চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ও বোটসহ ১১ জেলে আটক

চাঁদপুরে অবৈধ কারেন্ট জাল ও বোটসহ ১১ জেলে আটক © টিডিসি ফটো

চাঁদপুরের হাইমচরে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে অবৈধ কারেন্ট জাল ও বোটসহ ১১ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর।

আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে কোস্ট গার্ড সারাদেশে নদী ও উপকূলে টহল জোরদার করেছে।

এরই অংশ হিসেবে গত ১২ অক্টোবর (রবিবার) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নয়ানি ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে হাইমচর থানাধীন লামছড়ি, কাটাখলী লঞ্চঘাট, বারো তহবিল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ১১ জন জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ৩ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বোটটি হাইমচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার জিম্মায় রাখা হয় এবং বাকি ৮ জন জেলেকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাইমচর থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রামে বেতন-ভাতার দাবিতে মাদ্রাসার সুপার ও অফিস সহকারীক…
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়করণ-পে স্কেল-বদলি ও এমপিওভুক্তিসহ ৮ বিষয় নিয়ে সংবাদ সম…
  • ০২ নভেম্বর ২০২৬
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম, প্রজ্ঞাপন জারি
  • ০২ নভেম্বর ২০২৬
৯ম গ্রেডে ১১ প্রভাষক নিয়োগ দেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকরা অক্টোবর মাসের বেতন পাবেন কখন, জানাল মাউশি
  • ০২ নভেম্বর ২০২৬
পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধার ‘দাফনে বাধার’ প্রতিবাদে যশোরে ম…
  • ০২ নভেম্বর ২০২৬