ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নেবে শিক্ষক-প্রদর্শক, পদ ৫, আবেদন শেষ ২৫ মার্চ

১৭ মার্চ ২০২৬, ০৮:৫৪ PM
প্রভাষক, সহকারী শিক্ষক এবং প্রদর্শক নিয়োগে আবেদন চলছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে

প্রভাষক, সহকারী শিক্ষক এবং প্রদর্শক নিয়োগে আবেদন চলছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ‘প্রভাষক, সহকারী শিক্ষক এবং প্রদর্শক’ পদে ৫ কর্মকর্তা নিয়োগে ১৬ মার্চ প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ মার্চের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর;

পদের নাম: প্রভাষক (বাংলা: ২টি, অর্থনীতি: ১টি); সহকারী শিক্ষক (আইসিটি: ১টি); প্রদর্শক (পদার্থবিজ্ঞান: ১টি);

পদসংখ্যা: ৫টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী)। তবে ২ বছর শিক্ষানবিশকাল সফলভাবে সম্পন্নের পর স্থায়ীকরণের সুযোগ আছে; 

বেতন স্কেল: প্রভাষক পদের ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) এবং সহকারী শিক্ষক ও প্রদর্শক পদের ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০); 

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: রংপুর;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর (৩১ মার্চ ২০২৬ তারিখে);

আরও পড়ুন: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে চাকরি, আবেদন শেষ ২৪ মার্চ

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত আবেদনপত্র দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন ফি—

অধ্যক্ষ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর এর অনুকূলে ১০০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে। টাকা জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

অধ্যক্ষ ও সদস্য সচিব, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ মার্চ ২০২৬;

লিখিত পরীক্ষার তারিখ: আগামী ২৮ মার্চ ২০২৬, সকাল ১১টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ মার্চ ২০২৬, পৃষ্ঠা নম্বর ১৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬