বিপুল পরিমাণ বার্মিজ পণ্যসহ ৬ পাচারকারীকে আটক কোস্ট গার্ডের

০৭ নভেম্বর ২০২৫, ০২:১৩ PM
পাচারকারীকে আটক

পাচারকারীকে আটক © টিডিসি ফটো

চট্টগ্রামের পতেঙ্গায় শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে আসা প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ বার্মিজ পণ্যসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ নভেম্বর ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা সি-বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমার হতে আসা প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ১২ হাজার ৫০০ প্যাকেট সিগারেট, ৪৫ টি বার্মিজ শাড়িসহ অন্যান্য পণ্য এবং পাচারকাজে ব্যবহৃত ১ টি বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬