ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত থাকবে: আইআরজিসি

২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২১ PM
আইআরজিসি

আইআরজিসি © ফাইল ছবি

ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের পাশাপাশি অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থের ওপর ইরানের হামলা “বিরামহীনভাবে” অব্যাহত থাকবে।

এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের একটি গার্লস স্কুলে ইসরায়েলি হামলায় নিহত শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের রাষ্ট্রীয় নিউজ এজেন্সি আইআরএনএ’র খবর।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি জানিয়েছে, হামলার আগে সেখানে ১৭০ শিক্ষার্থী অবস্থান করছিল। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলা আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান এখনো চলছে। 

ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডের একটি ঘাঁটি রয়েছে মিনাবে। মিনাবে এই বিমান হামলা ইরান অভিযানে প্রথম নিশ্চিত হতাহতের ঘটনা বলে এনডিটিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবে সেনা পাঠাবে ফ্রান্স
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬