ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ট্রাম্পকে ‘ভুল পথে পরিচালিত করেছে

১৭ মার্চ ২০২৬, ০৯:১১ PM , আপডেট: ১৭ মার্চ ২০২৬, ০৯:১২ PM
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

মার্কিন ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্ট তার পদত্যাগপত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক হাত নিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, ইসরায়েলি কর্মকর্তা ও মার্কিন সংবাদমাধ্যমের একটি শক্তিশালী অংশ ট্রাম্পকে ‘মিথ্যা তথ্য’ দিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছে।

মঙ্গলবার পদত্যাগের কারণ উল্লেখ করে দীর্ঘ এক চিটি লিখেন কেন্ট। পরে সেটা সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। সেখানে পদত্যাগের পাশাপাশি মর্কিন প্রেসিডেন্টের কড়া সমালোচনাও করেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে যে-সব কারণ উল্লেখ করেছেন সেখানে রয়েছে?

‘আমেরিকা ফার্স্ট’ নীতির বিচ্যুতি 


প্রেসিডেন্ট ট্রাম্পের দীর্ঘদিনের সমর্থক হিসেবে পরিচিত জো কেন্ট চিঠিতে উল্লেখ করেন, তিনি ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ (America First) নীতি ও বৈদেশিক মুদ্রানীতির একনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি আরও বলেন, “প্রথম মেয়াদে আপনি (ট্রাম্প) আধুনিক যুগের যেকোনো প্রেসিডেন্টের চেয়ে ভালো বুঝেছিলেন যে, কীভাবে অন্তহীন যুদ্ধে না জড়িয়ে সামরিক শক্তির কার্যকর প্রয়োগ করতে হয়।”

ভুল তথ্যের ফাঁদ 


তবে দ্বিতীয় মেয়াদের শুরুতেই চিত্র বদলে গেছে বলে দাবি করেন কেন্ট। তার মতে, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং মার্কিন মূলধারার সংবাদমাধ্যমের প্রভাবশালী সদস্যরা একটি পরিকল্পিত ‘ভুল তথ্য অভিযান’ চালিয়েছেন। তিনি বলেন, ‘এই চক্রটি আপনাকে বিশ্বাস করাতে বাধ্য করেছে যে ইরান আমেরিকার জন্য এক আসন্ন হুমকি এবং এখন হামলা চালালে খুব দ্রুতই বিজয় নিশ্চিত হবে। কিন্তু এটি ছিল সম্পূর্ণ মিথ্যা।’

ইরাক যুদ্ধের সাথে তুলনা 


কেন্ট অত্যন্ত কঠোর ভাষায় এই পরিস্থিতির তুলনা করেছেন ২০০৩ সালের বিতর্কিত ইরাক যুদ্ধের সাথে। তিনি চিঠিতে স্পষ্ট করে বলেন, ‘এটি ছিল একটি ডাহা মিথ্যা এবং ঠিক একই কৌশল অবলম্বন করে ইসরায়েলিরা আমাদের সেই বিপর্যয়কর ইরাক যুদ্ধে টেনে নিয়ে গিয়েছিল।’

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬