কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গাঁজাসহ আটক এক

২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ PM
কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গাঁজাসহ আটক এক

কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গাঁজাসহ আটক এক © সংগৃহীত

ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা, হাতবোমা ও গাঁজাসহ মো. জুয়েল (২৫) নামে একজনকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত জুয়েল চরভেদুরিয়া ব্যাংকের হাট এলাকার হানিফ বেপারির ছেলে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলা সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ, ৫টি হাত বোমা এবং ৩০০ গ্রাম গাঁজাসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তি বিভিন্ন মাদক ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত সন্ত্রাসীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬