গোপালগঞ্জে আদালতের সামনে বিস্ফোরণ ঘটিয়ে পালাল দুর্বৃত্তরা

১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ AM
গোপালগঞ্জে ককটেল সদৃশ বিস্ফারণ

গোপালগঞ্জে ককটেল সদৃশ বিস্ফারণ © সংগৃহীত

গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালতের মূল ফটকের সামনে দুইটি ককটেল সদৃশ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে বিরাজ করছে আতঙ্ক। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সরোয়ার হোসেন জানান, রাত ৯টার কিছু পর মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা আদালতের সামনের সড়কে দুইটি বিস্ফোরক নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়।

তিনি বলেন, এটা ককটেল কি না আমরা এখনো নিশ্চিত নই। তবে গান পাউডারের মতো কিছু একটা ছিল।

তিনি আরও জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

ঘটনার পর থেকে আদালতপাড়া ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।

বাগেরহাটে অভিযানে মাদক-জাল টাকাসহ গ্রেপ্তার ১১
  • ২৬ আগস্ট ২০২৬
মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তি, আব…
  • ২৬ আগস্ট ২০২৬
চাঁদপুরে খাসজমির ঘেরের মাছ বিক্রিতে অনিয়মের অভিযোগ, ওসির বি…
  • ২৬ আগস্ট ২০২৬
মাদ্রাসায় না পড়েও পড়া যায় আল আযহারে, যেভাবে মিলবে সুযোগ
  • ২৬ আগস্ট ২০২৬
অর্থ মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৭৫, আবেদন আ…
  • ২৬ আগস্ট ২০২৬
পুলিশকে ‘জনবান্ধব বাহিনী’তে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন সা…
  • ২৬ আগস্ট ২০২৬