রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

আগামীকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগের রাতে রাজধানীজুড়ে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।  সবশেষ রবিবার (১৬ নভেম্বর) রাত ১০টার দিকে মধ্য বাড্ডায় বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, মধ্য বাড্ডায় একটি বাসে আগুন লাগার খবর পেয়েছি। আগুন লাগার কারণ বা পটভূমি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

এর আগে, রাতে থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যায় কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে চলন্ত গাড়ি থেকে দুটি ককটেল ছোঁড়া হয়। পরে রাত ৯টার দিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনেও দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত সাড়ে ৯টার সময় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোমবার শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘিরে নিষিদ্ধ কার্যক্রমেও আওয়ামী লীগ গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয়। এরপর থেকেই ঢাকাসহ বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল হামলা অব্যাহত রয়েছে।

এ পরিস্থিতিতে নিরাপত্তা জোরদার করতে রাজধানীতে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে। নাশকতার ঘটনায় জড়িত কাউকে দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9