উপদেষ্টা সৈয়দা রিজওয়ানার বাসার সামনে ককটেল বিস্ফোরণ

১৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ PM
সৈয়দা রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান © সংগৃহীত

রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে হঠাৎ বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে কেউ আহত হননি।

ঘটনার বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসার সামনে পরপর দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।

এর কয়েক ঘণ্টা আগে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়ে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। সেখানেও হতাহতের কোনো খবর মেলেনি।

আগামীকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করা হবে। এই রায় ঘিরে গত সপ্তাহে আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচির ডাক দেয়। এর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপসহ নাশকতার ঘটনা বেড়ে গেছে।

শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের বেশ কিছু ঘটনা ঘটে। এসব নাশকতার অভিযোগে পুলিশ অভিযানে নেমে আওয়ামী লীগের অন্তত ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে বলে জানায় পুলিশ।

ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9