পারমাণবিক ‘ওয়ারহেড’ বাড়ানোর ঘোষণা দিল ফ্রান্স

০২ মার্চ ২০২৬, ০৯:৪৩ PM
পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডের প্রতীকি ছবি

পারমাণবিক অস্ত্রের ওয়ারহেডের প্রতীকি ছবি © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সংঘাতের মধ্যে এবার পারমাণবিক অস্ত্রের ওয়ারহেড সংখ্যা বাড়ানোর ঘোষণা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (২ রা মার্চ) দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন মোতায়েন থাকা উত্তর-পশ্চিম ফ্রান্সের ল’ইল লং সামরিক ঘাঁটি থেকে এ ঘোষণা দেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, ‘আগামী কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো দেশটির পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বৃদ্ধি করা হবে।’ বর্তমানে ফ্রান্সের কাছে থাকা ৩০০-এর কম ওয়ারহেডের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ম্যাক্রোঁর সরকার। তবে কতটি নতুন ওয়ারহেড যুক্ত করা হবে তা তিনি উল্লেখ করেননি।

১৯৯২ সালের পর এটাই হবে ফ্রান্সের পারমাণবিক অস্ত্রভাণ্ডার বৃদ্ধির প্রথম উদ্যোগ। ম্যাক্রোঁ বলেন, ‘ইউরোপের নিরাপত্তা কাঠামোর মধ্যে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থার ভূমিকা স্পষ্ট করাই এ সিদ্ধান্তের লক্ষ্য।’ বৈশ্বিক হুমকি বৃদ্ধি এবং ইউরোপীয় মিত্রদের প্রতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে অনিশ্চয়তার কথা উল্লেখ করেন তিনি।

তিনি জানান, ‘ফ্রান্স অস্থায়ীভাবে মিত্র দেশগুলোতে পারমাণবিক অস্ত্রবাহী যুদ্ধবিমান মোতায়েনের অনুমতি দেবে। একই সঙ্গে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথভাবে “অত্যন্ত দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র প্রকল্পে” কাজ করবে, যা আঘাত হানার সক্ষমতা বাড়াতে চলমান সহযোগিতার অংশ হবে।’

ওয়ারহেড হলো ক্ষেপণাস্ত্র, রকেট বা টর্পেডোর সামনের অংশে সংযুক্ত বিস্ফোরক বা বিধ্বংসী অংশকে, যা লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর বিস্ফোরিত হয়। আর পারমাণবিক ওয়ারহেড হলো এমন বিস্ফোরক অংশ, যাতে পারমাণবিক বোমা সংযুক্ত থাকে এবং তা ব্যাপক ধ্বংস সাধন করতে সক্ষম।

বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ
  • ২৩ মার্চ ২০২৬
কেন্দুয়ায় একদিনেই কুকুরের কামড়ে আহত ২০ জনের বেশি
  • ২৩ মার্চ ২০২৬
পাবনায় বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে গুলিতে গৃহবধূ নিহ…
  • ২৩ মার্চ ২০২৬
কনটেন্ট নজরদারিতে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে মেটা
  • ২৩ মার্চ ২০২৬
পিএসএলের সূচিতে পরিবর্তন, ৬টি থেকে ভেন্যু কমে ২টি
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে নতুন গন্তব্য—কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence