রাজধানীর ফরচুন মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ

১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ AM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০০ AM
ককটেল বিস্ফোরণ

ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

রাজধানীর রমনা থানার মৌচাক ফরচুন মার্কেটের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আকস্মিক এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুল ইসলাম টুটুল।

তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে ফরচুন মার্কেটের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে কেউ আহত না হলেও ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬