মোহাম্মদপুরে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ AM
উদ্ধারকৃত ককটেল-পেট্রোল বোম

উদ্ধারকৃত ককটেল-পেট্রোল বোম © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে লালমাটিয়া ত্রিকোণ পার্কের ভেতর ঝোপের মধ্য থেকে সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল ও বিপুল পরিমাণ নাশকতামূলক সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-২ সিপিএসসি ও র‌্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সমন্বয়ে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম জানান, অভিযানটি মোহাম্মদপুর থানার টাউনহল সংলগ্ন শহীদ পার্ক ও খেলার মাঠের বিপরীত পাশে অবস্থিত লালমাটিয়া ত্রিকোণ পার্ক এলাকায় চালানো হয়।

অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে- সাতটি পেট্রোল বোমা, চারটি ককটেল, সাতশ গ্রাম গান পাউডার, পাঁচশ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, চারটি টেপ এবং সাতশ মিলিলিটার পেট্রোল। 

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া গান পাউডার, স্প্লিন্টার, তারকাটা ও টেপ দিয়ে অন্তত ২০–২৫টি ককটেল তৈরি করা সম্ভব।

র‌্যাবের ধারণা, দুর্বৃত্তরা মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা ঘটানোর উদ্দেশ্যে এ বিস্ফোরকদ্রব্য মজুত করে রেখেছিল। উদ্ধার করা পেট্রোল বোমা, ককটেল ও অন্যান্য আলামত র‌্যাব হেডকোয়ার্টারের বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬