গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণে নারী আহত

২০ নভেম্বর ২০২৫, ০৮:১৪ PM
ককটেল বিস্ফোরণে আহত লালমোন নেছা

ককটেল বিস্ফোরণে আহত লালমোন নেছা © টিডিসি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫) নামের এক নারী আহত হয়েছেন। তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলী সরদারের স্ত্রী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙাড়ি কুড়িয়ে আনতে গিয়ে তিনি রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্ট থেকে প্রায় ২৫-৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হাতে থাকা টোকানো মালামালের সঙ্গে গোলাকৃতির একটি বস্তু ভুলবশত নাড়াচাড়া করার ফলে তা বিস্ফোরিত হয়। এতে তার বাঁ হাতের ২-৩টি আঙুল ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

হোটেল মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির জানান, তিনি প্রচণ্ড শব্দ শুনে বাইরে গিয়ে দেখেন এক নারী আহত হয়েছেন। তাকে দ্রুত কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

কোটালীপাড়া হাসপাতালের চিকিৎসক ডা. আবির আহম্মেদ জানান, ককটেল জাতীয় কিছু বিস্ফোরণের কারণে ওই নারী আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

কোটালীপাড়া থানার ওসি খন্দোকার হাফিজুর রহমান আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেন, তারা ঘটনা তদন্ত করছেন এবং আহত নারী বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9