মানিকগঞ্জে ককটেল বিস্ফোরণ, শহরজুড়ে আতঙ্ক

১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ PM
ঘটনাস্থলে পুলিশ সদস্যরা

ঘটনাস্থলে পুলিশ সদস্যরা © সংগৃহীত

মানিকগঞ্জ শহরের ব্যস্ততম শহীদ রফিক সড়কে দুই নং আইনজীবী ভবনের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ৫০ মিনিটে দুর্বৃত্তরা দ্রুত এসে বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে এলাকা ত্যাগ করে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত হয়নি।বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারীরা ছুটোছুটি করে নিরাপদ স্থানে আশ্রয় নিলে মুহূর্তেই চারপাশে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বড় একটি শব্দে সবাই থমকে যায়। পরে দেখা যায় রাস্তার মাঝে একটি ককটেল বিস্ফোরিত অবস্থায় পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চারপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণ চলছে। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬
বিবাহ নিবন্ধনের তথ্য যুক্ত হবে এনআইডি, জন্ম নিবন্ধন ও পাসপো…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘জাবিতে ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি মূল্যবোধের সঙ্গে সামঞ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬