পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে আহত এএসআই

২০ নভেম্বর ২০২৫, ১২:৪০ AM
পল্লবী থানা

পল্লবী থানা © সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা সংলগ্ন সাগুফতা গেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘঠনায় আহত হয়েছেন পল্লবী থানার এএসআই মো. নুর ইসলাম। বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছে। পরপর দুইটি বিস্ফোরণ ঘটে এবং থানা গেটের পাশে পাকা রাস্তার ওপর আরও একটি ককটেল বিস্ফোরিত হয়। এই ঘটনায় পল্লবী থানায় কর্মরত এএসআই (নি:) মোঃ নুর ইসলাম আহত হন। তিনি বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত রয়েছে। ককটেল বিস্ফোরণের মতো হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

ডিএমপি নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে, এ ধরনের নাশকতাকারীদের বিষয়ে তথ্য থাকলে নিকটস্থ থানায় বা ৯৯৯-এ জানাতে।

‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬
এক নজরে দেখুন সপ্তাহের সেরা ১০ সরকারি চাকরি
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজার ছাড়াল
  • ০৩ অক্টোবর ২০২৬