মিরপুরে দুই স্থানে পরপর ককটেল বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

১৬ নভেম্বর ২০২৫, ০২:৩৯ AM
পটকা লাল কসটেপ পেচানো

পটকা লাল কসটেপ পেচানো © সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীর দুটি এলাকায় পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সাগুপ্তা মোড় ও মেট্রো স্টেশনের নিচে এসব বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। তবে পুলিশ দাবি করছে, এগুলো বাস্তবে ককটেল নয়—দুষ্কৃতিকারীরা লাল স্কচটেপে মোড়ানো পটকা ফাটিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এবং রাত সাড়ে ৯টার দিকে সাগুপ্তা এলাকায় মোট চারটি পটকা ফাটানো হয়। তার ভাষায়, এগুলো ককটেল নয়, পটকা। উদ্দেশ্য শুধু আতঙ্ক সৃষ্টি করা।

পুলিশের অন্য একটি সূত্র জানায়, রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১২-এর স্বপ্ননগর আবাসিক এলাকার গেটসংলগ্ন সাগুপ্তা মোড়ে দুটি বিস্ফোরণ শোনার পর সেখানে ধোঁয়া দেখা যায়। একইভাবে এর আগে পল্লবীর মেট্রো স্টেশনের নিচে আরও দুটি বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে শূন্যে তুলে আছাড় দিলেন সহপাঠীর অভি…
  • ০১ অক্টোবর ২০২৬
ফিফা আসিয়ান কাপ: প্রথমার্ধেই বাংলাদেশের জালে ৬ গোল
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধান শিক্ষকের কারসাজি, সাদা কাগজে ২৯ লাখ টাকা ব্যয়ের ভাউচ…
  • ০১ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী আটক
  • ০১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নতুন নিয়ম
  • ০১ অক্টোবর ২০২৬
নগদ লিমিটেডে চাকরি, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬