পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ PM
 পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ব্যক্তিদের আদালতে নেওয়া হচ্ছে

পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ব্যক্তিদের আদালতে নেওয়া হচ্ছে © সংগৃহীত

বরিশালে পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে মাসুম হাওলাদার নামে ছাত্রদলের এক নেতা পালিয়েছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে নগরের ভাটারখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পলাতক মাসুম হাওলাদার নগরের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

শনিবার (১৫ নভেম্বর) সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ১৫ জনকে নামধারী আসামি করে কোতয়ালী থানায় মামলা করেছেন টিএসআই মাহাবুব আলম। মামলায় আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান

পুলিশ জানায়, চলতি বছর একটি মামলার আসামি মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করতে শুক্রবার রাত আড়াইটার দিকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ নগরের ভাটারখাল এলাকায় যায়। মাসুমের পরিবার ও আশপাশের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। লাঠি ও ইট ছুড়লে পুলিশের উপপরিদর্শক (এসআই) নাসিম হোসেনসহ তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে মাসুম এক পুলিশ সদস্যের হাতে কামড় দিয়ে পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে তার স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার ও বন্ধু রিফাতকে আটক করে পুলিশ।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬