আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

১৬ নভেম্বর ২০২৫, ০৩:২৭ AM
এডিবি ভবন

এডিবি ভবন © সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে বলে শেরেবাংলা নগর থানা পুলিশ নিশ্চিত করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, এডিবি ভবনের সামনে রাস্তার ওপর ককটেল ফাটানো হলেও কেউ আহত হয়নি। মোটরসাইকেলে এসে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ দায়ীদের শনাক্তে অভিযান শুরু করেছে বলে তিনি জানান।

এর আগে একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর হাতিরঝিল এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়।

সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের রায় ঘোষণাকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত দলের আন্দোলন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বাসে অগ্নিসংযোগ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী এসব ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত রেখেছে।

শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬
মাউশির প্রজেক্টে পদায়ন শিক্ষা ক্যাডারের ‘উই অল আর শেখ হাসিন…
  • ০৫ অক্টোবর ২০২৬
ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬