ছাত্রাবাস থেকে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ PM
নিহত শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায়

নিহত শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় © সংগৃহীত

কুড়িগ্রাম জেলা শহরের ভোকেশনাল মোড় এলাকায় একটি ছাত্রাবাস থেকে কুড়িগ্রাম সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় অর্ণব ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই শিক্ষার্থীর নাম মৃত্যুঞ্জয় রায় (২৪)। তিনি ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ পর্বের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুই বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন মৃত্যুঞ্জয়। তবে শ্বশুরবাড়ির স্বজনেরা সেই বিয়ে মেনে না নেওয়ায় শুরু হয় পারিবারিক ও আইনি জটিলতা। নিহতের শাশুড়ি আইনজীবী হওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত তাদের বিবাহবন্ধন বিচ্ছেদে রূপ নেয় এবং তালাকের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মৃত্যুঞ্জয়।

অর্ণব ছাত্রাবাসের কন্ট্রোলার আরিফুল ইসলাম জানান, পলিটেকনিকের পরীক্ষা শেষে গত বৃহস্পতিবার অধিকাংশ শিক্ষার্থী বাড়ি চলে যান। ছাত্রাবাসে মাত্র তিনজন শিক্ষার্থী ছিলেন। দুপুরে সহপাঠী নাদিম ওয়াজেদ খাবারের জন্য ডাকলেও কোনো সাড়া না পেয়ে ঘুমিয়ে আছে ভেবে ফিরে যান। পরে আরিফুল ইসলাম প্রশিক্ষণ শেষে ফিরে এসে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। একপর্যায়ে জানালা ভেঙে ঘরের ভেতরে মৃত্যুঞ্জয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এরপর ছাত্রাবাসের মালিক ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা খুলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ জানান, প্রাথমিক সুরতহাল মতে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।

টেকসই উন্নয়নে ফিনটেক ও সবুজ অর্থায়নের গুরুত্ব তুলে ধরল বরেন…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ শিক্ষার্থী অপসারণ সহ পাঁচ দফা দাবি ইবি ছাত্রশিবিরের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদির সঙ্গে আলোচনা হয়েছে: মাল…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রানার গ্রুপ নিয়োগ দেবে ১০ সিনিয়র অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ও দ্বৈত ডিগ্রি চালুর উদ্যো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ওষুধ ছাড়াই বিষণ্নতা নিরাময়ের গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি প…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9