গোপালগঞ্জে মুখ-হাত বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ PM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:০১ PM
ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছেন পুলিশৈ সদস্যরা

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করছেন পুলিশৈ সদস্যরা © টিডিসি

গোপালগঞ্জে মুখ ও হাত বাঁধা অবস্থায় আবির সাহা (৩৫) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে শহরতলির ঘোষেরচর উত্তরপাড়া এলাকার একটি নির্জন বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবির সাহা গোপালগঞ্জ শহরের সাহাপাড়া এলাকার গৌর সাহার ছেলে। পেশায় তিনি রিকশা চালক ছিলেন বলে জানা গেছে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, স্থানীয়রা বাগানের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গোপালগঞ্জ আড়াইশ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের মুখ ও হাত বাঁধা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তাকে হত্যা করে বাগানে ফেলে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
ক্যাম্পাসের আবাসিক এলাকায় শিক্ষকের বাসায় চুরি, নিয়ে গেল আই…
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা
  • ১০ নভেম্বর ২০২৬
১৭তম হেনরি ডুনান্ট মুট কোর্ট প্রতিযোগিতায় রানার-আপ এনএসইউ
  • ১০ নভেম্বর ২০২৬
হাসপাতালে ঢুকে ডাক্তার পিটিয়ে ছাত্রলীগ নেতার বাসায় আত্মগোপন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950