মুন্সিগঞ্জে দুই নদী থেকে নারী–পুরুষের মরদেহ উদ্ধার

০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মুন্সিগঞ্জের গজারিয়ায় একই দিনে দুই নদী থেকে অজ্ঞাতনামা এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মেঘনা ও কাজলী নদী থেকে লাশ দুটি উদ্ধার করে থানা ও নৌ পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে হোসেন্দী ইউনিয়নের ডুবুরচর এলাকায় সিটি গ্রুপের পাশে মেঘনা নদীর তীরে প্রথমে এক নারীর (৩৫) লাশ দেখতে পান জেলেরা। পরে বেলা দেড়টার দিকে বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া দাসকান্দি-সংলগ্ন কাজলী নদীর তীরে আটকে থাকা এক পুরুষের (৩৬) লাশ উদ্ধার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

গজারিয়া নৌ পুলিশের ওসি শরজিৎ কুমার ঘোষ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, দুটি লাশই অজ্ঞাতপরিচয়ের। পরিচয় নিশ্চিত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে, তারা আসছে। নৌ পুলিশের সঙ্গে থানা-পুলিশও কাজ করছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬