আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত

১৫ জুন ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৯:১৭ AM
ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য

ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্য © সংগৃহীত

বগুড়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের দুই সদস্য ছুরিকাঘাতে আহত হয়েছেন। আজ রবিবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বড় কুমিরায় এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মো. মানিকুজ্জামান। বর্তমানে তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গেছে, আজ সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় জিআর মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেপ্তার করতে যান পুলিশের ওই দুই সদস্য। এ নিশান তাদের ধারালো অস্ত্রের আঘাতে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ও পুলিশের অন্য সদস্যরা আহত দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬