পাবনায় ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু, অভিযুক্ত আটক

২৬ মে ২০২৫, ০৪:০৫ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০৩:১৬ PM
পাবনা থানা

পাবনা থানা © সংগৃহীত

পাবনায় পূর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে আহত রনি মণ্ডল (২৪) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্ত ইমন হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনি মণ্ডলের মৃত্যু হয়। এর আগে রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মণ্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন রনি ও ইমনের মধ্যে বিরোধ চলে আসছিল। রবিবার রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়।

আরও পড়ুন: কাউকে না বলে হাসপাতাল থেকে চলে গেলেন বিষপান করা সেই ৪ যুবক

এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনার পরপরই রাতে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।

ওসি আরও বলেন, ‘রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় পাঠানো হবে। এরপর আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করব। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।’

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬