পাবনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

১৩ মে ২০২৫, ১২:১৫ PM , আপডেট: ১৬ মে ২০২৫, ১২:৪৩ PM
পাবনা সদর থানা

পাবনা সদর থানা © সংগৃহীত

পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামের চরমপন্থী এক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার বিজয় রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবুল শেখ বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বিজয় রামপুর গ্রামে ছোট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা-বিস্কিুট খান বাবুল শেখ। ঘটনার রাতে তিনি আর কলা-বিস্কুট খাননি। না খেয়ে দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।

এ সময় বাবুল শেখকে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ হতে পারে আজ

কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওসি আরও জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থী নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দুটি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

ট্যাগ: খুন
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬