পাবনায় দলীয় কার্যালয় পোড়ানোর প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

১৬ মে ২০২৫, ০৩:০৩ PM , আপডেট: ১৭ মে ২০২৫, ১২:১০ PM
জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। শুক্রবার সকালে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে

জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। শুক্রবার সকালে পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজারে © টিডিসি

পাবনার আটঘরিয়া উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় ও পবিত্র কোরআনে আগুন দিয়ে পোড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। অবলিম্বে দোষী বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও থানার ওসির প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
 
আজ শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তর বাজারে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে জড়ো হন জামায়াতের নেতাকর্মীরা। জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল জামায়াতের কার্যালয়ের পোড়ানো বিভিন্ন চিত্র সাংবাদিকদের ঘুরে দেখান। পরে তারা পাবনা-আটঘরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। নেতাকর্মীরা পোড়ানো কোরআন শরীফ দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল, সহকারী সেক্রেটারি এস এম সোহেল ও উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা।

অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, উপজেলা বিএনপির চাঁদাবাজ ও দখলবাজ সন্ত্রাসীরা শুধু জামায়াতের কার্যালয় পোড়ায়নি তারা ইসরায়েলের কায়দায় বর্বর হামলা চালিয়ে পবিত্র কোরআন ও হাদিসসহ বিভিন্ন ইসলামী বইপত্র পুড়িয়েছে। অবিলম্বে এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। এ ছাড়া আটঘরিয়ার থানার ওসি সন্ত্রাসীদের পক্ষ নিয়ে তিনি নিরপক্ষতা হারিয়েছেন, অবিলম্বে থানার ওসিকেও প্রত্যাহার করতে হবে।

আরও পড়ুন: দাবি আদায়ের আন্দোলনে যোগ দিচ্ছেন জবির প্রাক্তন শিক্ষার্থীরাও

উল্লেখ্য, দেবোত্তর ডিগ্রি কলেজের নির্বাচনে জামায়াত নেতাদের ফরম তুলতে বাধা দেন এবং মারধর করে বের করে দেন বিএনপির নেতারা। এ ঘটনায় বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের পর উপজেলা বিএনপির নেতা আলমের অফিস ও মোটরসাইকেল ভাঙচুর করেন জামায়াতের নেতাকর্মীরা। অপর দিকে বিএনপির নেতাকর্মীরা উপজেলা জামায়াতের অফিসে ভাঙচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেন। এসব ঘটনায় একে অপরের ওপর দোষারোপ করেছেন বিএনপি ও জামায়াতের নেতারা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান বলেন, উভয় পক্ষ উভয় পক্ষের অফিস ভাঙচুর করেছে। কিছুটা সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ: জামায়াত
পোরোর হেডে স্পেনের দ্বিতীয় গোল
  • ০৩ জুলাই ২০২৬
স্পেনের দাপটে শেষ প্রথমার্ধ
  • ০৩ জুলাই ২০২৬
বায়েনার ফ্রি-কিকে কাঁপল ক্রসবার, ইয়ামালের শট রুখে দিলেন শ্ল…
  • ০৩ জুলাই ২০২৬
ওইয়ারসাবালের গোলে এগিয়ে গেল স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
গোল বাতিল স্পেনের
  • ০৩ জুলাই ২০২৬
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence