আওয়ামী লীগকে ফিরিয়ে আনা

টকশোতে জাবি অধ্যাপকের বক্তব্য, ক্ষমা চাওয়ার দাবি ছাত্রশক্তির

১৩ মার্চ ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৮ PM
অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরী (বামে) জাতীয় ছাত্রশক্তির লোগো (ডানে)

অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরী (বামে) জাতীয় ছাত্রশক্তির লোগো (ডানে) © টিডিসি সম্পদিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরীর বিভিন্ন টকশো ও গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্যের সমালোচনা ও নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। এছাড়া আওয়ামী লীগের পক্ষে দেওয়া বক্তব্যের স্পষ্ট ব্যাখ্যা এবং জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (১৩ মার্চ) জাবি শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন আলোচনায় অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগকে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছেন, যা নিয়ে সংগঠনটির পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে।

সংগঠনটি তাদের বিবৃতিতে উল্লেখ করে, বাংলাদেশের ইতিহাসে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগের সঙ্গে সম্পৃক্ত কোনো রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়া ভুক্তভোগীদের প্রতি অসম্মানজনক এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে আরও বলা হয়, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং অপরাধের বিচার ও জবাবদিহিতার দাবিকে দুর্বল করার চেষ্টা হিসেবে প্রতীয়মান হতে পারে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ কিংবা রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি বা শক্তির বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ ও বিচার নিশ্চিত করাই রাষ্ট্র ও সমাজের প্রধান দায়িত্ব।

এতে অধ্যাপক রেজওয়ানা করিম চৌধুরীকে তার বক্তব্য পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের পক্ষে দেওয়া বক্তব্যের বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে।

নর্দান ইউনিভার্সিটিতে ‘নবীনবরণ-২০২৬’ অনুষ্ঠিত
  • ১৭ অক্টোবর ২০২৬
এখন থেকে শাহজালাল বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং সরাসরি দেখতে…
  • ১৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ইউজিসি কর্মক…
  • ১৭ অক্টোবর ২০২৬
ভারতকে ঘিরে অনিশ্চয়তা, যা বলছে সাফ
  • ১৭ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ওয়ালটনে, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১৭ অক্টোবর ২০২৬
ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
  • ১৭ অক্টোবর ২০২৬