টুঙ্গিপাড়ায় আড়াই লাখ টাকা মূল্যের অবৈধ চায়না জাল জব্দ

০৬ জুন ২০২৫, ০৭:১৬ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
বড় ডুমুরিয়া বিল থেকে  ৪ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ

বড় ডুমুরিয়া বিল থেকে ৪ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ © টিডিসি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বড় ডুমুরিয়া বিলে অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪ হাজার ২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শুক্রবার (০৬ জুন ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মারুফ দস্তেগীর বলেন, বড় ডুমুরিয়া বিলে অবৈধ চায়না জাল ব্যবহার করে মাছ শিকারের তথ্য পাওয়া যায়। এরপর অভিযান চালিয়ে জালগুলো জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে আসা হয় এবং পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, দেশীয় মাছের প্রজাতি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: গোপালগঞ্জে সমাবেশের পর মাঠ পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীরা

 

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950