সীমান্তে বিজিবির অভিযানে ৪৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

২৩ মে ২০২৫, ১০:২৭ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ১০:৩৪ PM
অভিযানে আটক বিষ্ফোরক দ্রব্য পটকা

অভিযানে আটক বিষ্ফোরক দ্রব্য পটকা © সংগৃহীত

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস বিস্ফোরক দ্রব্য (পটকা), ভারতীয় মেহেদি, এনার্জি ড্রিংকস, গাঁজা এবং বাংলাদেশি মশার কয়েলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা।

শুক্রবার (২৩ মে) বিজিবি পরিচালিত এই অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলিও আটক করা হয়েছে।

৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত পণ্য ও ট্রলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা। এগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬