কুরিয়ার সার্ভিসে পাঠানোর সময় ১০ লাখ টাকার নকল বিড়ি জব্দ

৩১ মে ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
নকল বিড়ির বস্তা

নকল বিড়ির বস্তা © টিডিসি ফটো

কুরিয়ার সার্ভিসে নকল বিড়ি পাঠাচ্ছিলেন অসাধু একটি চক্র। তবে পাঠানোর আগেই অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বিড়ি জব্দ করেছে পুলিশ এবং পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। 

শুক্রবার (৩০ মে) রাতে পাবনার ঈশ্বরদী থানা ভবন পার্শ্ববর্তী এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব বিড়ি জব্দ করা হয়। এ সময় একটি ভুটভুটি (ইঞ্জিনচালিত ছোট যান) গাড়িও জব্দ করা হয়েছে।

কাস্টমস ও পুলিশ সূত্র জানায়, নকল বিড়ি কুরিয়ারের মাধ্যমে পাঠানোর জন্য এস এ পরিবহণ কুরিয়ার সার্ভিসে নেয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় এস এ পরিবহণ কুরিয়ার অফিসের সামনে থেকে একটি ভুটভুটি গাড়িসহ ১৫ কার্টন ও ১৫ বস্তা নকল বিড়ি জব্দ করা হয়।

অভিযান থেকে পাঁচ লাখ শলাকা নকল আকিজ বিড়ি, চার লাখ ৮০ হাজার শলাকা নকল বাঁশি বিড়ি এবং আড়াই লাখ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বকুল বিড়ি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দশ লাখ টাকা। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত বিড়ি ঈশ্বরদী কাস্টমস অফিসকে দেখানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: যখন আপনার টুথব্রাশ দাঁতের শত্রু হয়ে ওঠে

পাবনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোল ব্যবহার করে এই চক্র বিভিন্ন ব্র্যান্ডের নামে বিড়ি তৈরি করে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল। এসব কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ। মামলার জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ: নকল বিড়ি
চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9