টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে ৫০৩ ‍উপজেলায়

১৬ নভেম্বর ২০২৬, ০৪:০১ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © টিডিসি সম্পাদিত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। রবিবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি একথা বলেন। এ সময়  সারা দেশের ৫০৩টি উপজেলায় ৫০৩টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করা হচ্ছে বলে জানান তিনি 

তিনি বলেন, শুধু অবকাঠামোর উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি বোঝা যায় না। আমাদের দেশের বিপুল জনসংখ্যা আমাদের সম্পদ। দেশের তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই এদেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। এদেশের নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। 

তিনি আরো বলেন, আমরা শিক্ষার্থীদের হাতে সময়মতো আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক দেয়ার লক্ষ্যে কাজ করছি। ডিসেম্বরের ২৪ তারিখে আমাদের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার  পরিকল্পনা রয়েছে। 

তিনি আরো বলেন, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটকে শতভাগ আধুনিকায়ন করা হচ্ছে। প্রথম ধাপে সারাদেশে ৯ টি পলিটেকনিক ইনস্টিটিউটকে আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়াও, সারা দেশের ৫০৩ টি উপজেলায় ৫০৩ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করা হচ্ছে। আমরা টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছি। পাশাপাশি, কারিগরি শিক্ষার মানোন্নয়নে 'টেকনিক্যাল বোর্ড অব এডুকেশন'কে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেছি।

তিনি আরো বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি। ভবিষ্যতে যেন প্রশ্নপত্র ফাঁস না হয় সেজন্য আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষার এক ঘন্টা আগে প্রশ্নপত্র ছাপার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান সম্মানিত অতিথি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অত্যাধিক ধূমপানে বাড়ে ডিমেনশিয়ার ঝুঁকি, বলছে গবেষণা
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
  • ১৬ নভেম্বর ২০২৬
যশোরে বছরে ৯ লাখ টন সবজি, আয় আড়াই হাজার কোটি টাকার বেশি
  • ১৬ নভেম্বর ২০২৬
‘আ.লীগের নাশকতাকে দর-কষাকষির হাতিয়ার করতে চায় জামায়াত-এনসিপ…
  • ১৬ নভেম্বর ২০২৬
বুয়েটে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ, আবেদন করবেন যেভাবে
  • ১৬ নভেম্বর ২০২৬
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হচ্ছে ৫০৩ ‍উপজেলায়
  • ১৬ নভেম্বর ২০২৬