ফেনীতে বিজিবির অভিযানে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

২৭ মে ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ২৮ মে ২০২৫, ০১:০৪ AM
ফেনীতে ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকার চোরাই পণ্য জব্দ

ফেনীতে ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকার চোরাই পণ্য জব্দ © সংগৃহীত

ফেনীতে ৪ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশানসহ ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, থ্রীপিস, কাশ্মিরী শাল, থান কাপড় ও ইনজেকশান জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৭৬০ টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: ৯ মাসেও প্রক্সি-কাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি রাবি প্রশাসন

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, অভিযানে জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমস জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবি কঠোর নীতি অনুসরণ করবে বলে জানান তিনি।

পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9