হবিগঞ্জে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও যানবাহন জব্দ 

১৮ মে ২০২৫, ০৩:৫০ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০৬:০৬ PM
প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ বিজিবির

প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ বিজিবির © টিডিসি

হবিগঞ্জের ৫৫ বিজিবি ব্যাটালিয়ন গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন জব্দ করেছে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-আইফোন ও অন্যান্য দামি ফোনের ডিসপ্লে, চকলেট, ভারতীয় কসমেটিক্স, ছাদের টালি (টাইলস), হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল এবং একটি ট্রাক।

আজ রবিবার (১৮ মে) বিজিবি সূত্র জানায়, চিমটিবিল বিওপির আওতায় পরিচালিত একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় দুটি পৃথক অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, মাছের খাবারের আড়ালে হিমায়িত গরুর মাংস এবং একটি ট্রাক জব্দ করা হয়।

আরও পড়ুন: এবার প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা কুয়েট শিক্ষকদের

অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও একটি বাই-সাইকেল আটক করা হয়। আটককৃত পণ্য ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানা ও জেলা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে। 


৫৫ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান জানান, চোরাচালান রোধে বিজিবি’র এই অভিযান নিয়মিতভাবে চলবে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬